Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত

ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।। এসময় দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শনিবার বিএসএফ-এর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, ভারতের পাঞ্জাব রাজ্যের তারণ তারাণ জেলার আন্তর্জাতিক সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৪৮ মিনিটে সীমান্তের কাছে সন্দেহভাজন চলাচল তাদের নজরে আসে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ভারতের দাবি, পাকিস্তান থেকে বিভিন্ন মাদক পাঞ্জাবের যুব সমাজকে চালান করে ওই অনুপ্রবেশকারীরা। এর আগে গত বছরের আগস্টে পাঞ্জাবের ইন্দো-পাক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ অনুপ্রবেশকারী বিএসএফ-এর গুলিতে নিহত হয়।

সূত্র : এনডিটিভি।

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য