Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসুগন্ধায় চলন্ত লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ মরদেহ উদ্ধার, দগ্ধ অন্তত ৭০

সুগন্ধায় চলন্ত লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ মরদেহ উদ্ধার, দগ্ধ অন্তত ৭০

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জ‌নের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে অন্তত ৭০ জন ভ‌র্তি হ‌য়ে‌ছেন। ঝালকাঠী জেলা প্রশাসন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে। ঘন কুয়াশার কার‌ণে উদ্ধার অভিযান ব্যাহত হ‌চ্ছে। 

ব‌রিশাল বিভা‌গের বিভা‌গীয় ক‌মিশনার সাইফুল আলম বাদল সাংবা‌দিক‌দের ব‌লেন, এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সকাল ৮টা পর্যন্ত অন্তত ৯ জ‌নের মৃতদেহ উদ্ধার করা হ‌য়। এদের ম‌ধ্যে ৮ জন‌কে ল‌ঞ্চের কে‌বিন থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। পরে আরো ৭টি লাশ উদ্ধার হয়। তবে উদ্ধার অভিযান চলছে। এছাড়া আগু‌নে দগ্ধ ৭০ জন‌কে ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

kalerkantho

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে যাত্রীরা জানিয়েছেন। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে এলে লঞ্চ থেকে কিছু যাত্রী নামতে পেরেছেন। 

যাত্রীরা জানিয়েছেন, অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যাত্রীদের ধারণা হতাহতের সংখ্যা অনেক। তবে কেউ এখনো নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি। 

লঞ্চের যাত্রী সাইদুর রহমান জানান, তিনি ঢাকা থেকে বরগুনা ফিরছিলেন। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে গাবখান সেতুর কিছু আগে লঞ্চের ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। রাত ৩টা থেকে আগুন জ্বলতে থাকে। যাত্রীরা অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে পেরেছেন। অনেকে হয়তো পারেননি। লঞ্চে শিশু, বুড়ো, নারীসহ কমপক্ষে ৫ শতাধিক যাত্রী ছিল।

বি‌দেশফেরত এই যাত্রী বলেন, পোড়া গন্ধ পেয়ে আমি ভিআইপি কেবিন থেকে বেরিয়ে এসে দেখি লঞ্চে আগুন লেগেছে। তখন আমার স্ত্রী, শ্যালক নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রচণ্ড ঠাণ্ডায় নদী সাঁতরে তীরে উঠেছি। লঞ্চ ভাসতে ভাসতে কোথাও গিয়ে থেমেছে। তবে এটুকু বলছি, লঞ্চের কোনো অংশ পোড়ার বাকি নেই।

আগুনে পোড়া লঞ্চটিকে ভেসে যেতে দেখেছেন লঞ্চ থেকে নামতে পারা যাত্রীরা। এ রিপোর্ট লেখার সময় ভেসে যাওয়া লঞ্চের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। আগু‌নে যারা দগ্ধ হ‌য়ে‌ছেন, তাদের অধিকাংশ‌কে ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য