Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসুদানে ড্রোন হামলা, নিহত ৪০

সুদানে ড্রোন হামলা, নিহত ৪০

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণ এলাকায় একটি বাজারে সেনাবাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) একটি স্থানীয় স্বেচ্ছাসেবক দল বিবৃতিতে বলেছে, এপ্রিল মাসে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় একক দুর্ঘটনায় নিহতের সংখ্যা চিহ্নিত করেছে।

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পাঁচ মাস ধরে যুদ্ধ করছে।

ড্রোনগুলো রোববার সকালে দক্ষিণ খার্তুমে একের পর এক ভারী হামলা চালায়।

দক্ষিণ খার্তুম ইমার্জেন্সি রুম নামে স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি সংস্থার শেয়ার করা ছবিতে অনেক নারী ও পুরুষকে আহত দেখা যায়। একই সাথে কাপড়ে ঢাকা লাশ দেখা যাচ্ছে এবং কিছু এক সাথে স্তূপ করা হয়েছে।

আরএসএফ একটি বিবৃতিতে হামলা চালানোর জন্য সুদানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে।

তবে সুদানের সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করেছে এবং আরএসএফকে দায়ী করেছে।
সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য