Friday, July 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসুদান থেকে ফিরলেন আরো ২৩৯ বাংলাদেশি

সুদান থেকে ফিরলেন আরো ২৩৯ বাংলাদেশি

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৯.০৮ মিনিটে ২৩৯ জন সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফেরত এসেছেন। এ নিয়ে পাঁচ ধাপে ৫৫৫ জন সুদান থেকে বাংলাদেশে ফেরত এলেন।

সকাল পৌনে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার তিন ধাপে সুদান থেকে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫১ জন, সন্ধ্যায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৪ জন ও রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৭৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছে।

ক্ষমতার দ্বন্দ্বে কয়েক সপ্তাহ ধরে সুদানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। এমন অবস্থায় গত সোমবার দেশটি থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়। এ নিয়ে চার ধাপে ৩১৬ জনকে সুদান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আইওএমের বাংলাদেশ মিশনের ন্যাশনাল কমিউনিকেশনস অফিসার শফিকুল ইসলাম কালের কণ্ঠকে এর আগে বলেছিলেন, ‘দেশে ফিরতে নিবন্ধন করা সব বাংলাদেশিকে সুদান থেকে আমরা ধাপে ধাপে ফিরিয়ে আনছি। আজকে পর্যন্ত ৩১৬ জনকে ফিরিয়ে আনা হয়েছে। আগামীকাল (আজ শুক্রবার) প্রায় ২৩৫ জনের মতো বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে। এটা কমবেশিও হতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য