Tuesday, September 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসুবর্ণাচরে কৃষকের ২৫০০ করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

সুবর্ণাচরে কৃষকের ২৫০০ করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর সুবর্ণাচরে রাতের আধাঁরে এক ক্ষেতের আড়াই হাজার করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার চরজব্বার গ্রামের কৃষক মো: ফারুকের ক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, রমজানে বাজারে বিক্রির উদ্দেশে এক একর জমিতে করলা চাষ করেন কৃষক ফারুক। ওই জমিতে মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলা গাছ রোপণ করা হয়। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। সন্ধ্যায় বাজারে প্রথম তোলায় ৪২ কেজি করলা বিক্রি করেন। কিন্তু কে বা কারা রাতের আঁধারে সব গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। শনিবার সকালে ফারুক জানতে পারেন, তার ক্ষেতের সব গাছ নুয়ে পড়েছে। তিনি ক্ষেতে গিয়ে দেখেন, সবগুলো কেটে নষ্ট করে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ফারুক বলেন, ‘আমার যা পুঁজি ছিল, ওই ক্ষেতেই লাগিয়েছি। এতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল।’

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কারা কৃষকের করলা গাছ কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য