Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসেই ছয় ফিলিস্তিনি বন্দীকে ভিন্ন কারাগারে প্রেরণ, বিচার শুরু রবিবার

সেই ছয় ফিলিস্তিনি বন্দীকে ভিন্ন কারাগারে প্রেরণ, বিচার শুরু রবিবার

অধিকৃত পশ্চিম তীরের হেব্রোনের কারাগার থেকে পালানো সেই ছয় ফিলিস্তিনিকে এবার ভিন্ন কারাগারে পাঠালো ইসরায়েল। বন্দীদের আইনজীবী খালিদ মাহাজনা গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান। এতে বলা হয়েছে, বন্দীদের ভ্ন্নি ভিন্ন কারাগারে নির্জন কারাবাসে রাখা হয়েছে। জেল পালানোর অভিযোগে রবিবার থেকে তাদের বিচার শুরু করা হবে। খবর মিডল ইস্ট মনিটরের।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর উত্তর ইসরায়েলের উচ্চ নিরাপত্তাযুক্ত গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গপথে পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি বন্দী। পরে তাদের অভিযানে চালিয়ে গ্রেফতার করে ইসরায়েল। যদিও এই অভিযানের বিপুল অর্থ ব্যয় দেশটির। ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ জানায়, ওই বন্দীরা তাদের সেলের টয়লেটের ফ্লোরে খুঁজে পাওয়া এক সুড়ঙ্গপথে পালিয়ে যায়। ২০০৪ সালে কারাগারটি নির্মাণের সময় ওই সেলের টয়লেট পর্যন্ত এই সুড়ঙ্গ করা হয়েছিলো।

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য