Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসেনাবাহিনীকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলা হবে : সেনাপ্রধান

সেনাবাহিনীকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলা হবে : সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ব মানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘প্রশিক্ষণ ছাড়াও সেনাবাহিনী দেশের সম্ভাব্য সব ক্ষেত্রে জনগণের পাশে দাঁড়াবে।’

বৃহস্পতিবার ময়মনসিংহে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।

চার সপ্তাহব্যাপী সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় শেষ হয়েছে।

সেনাবাহিনীর নবম পদাতিক বিভাগ ‘অনুশীলন নবদিগন্ত’ নামে সফলভাবে এ প্রশিক্ষণ পরিচালনা করেছে।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অন্যান্য সেনা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ প্রশিক্ষণ পরিদর্শন করেন।

সেনাপ্রধান বলেন, ‘বিশ্বে প্রযুক্তির উন্নতি হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এখন দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তাকেও বিবেচনায় নেয়া হয়েছে যেন আমরা ভবিষ্যত যুদ্ধ পরিকল্পনায় এই প্রযুক্তি যুক্ত করে শক্তি সমৃদ্ধ করতে পারি।’

অনুশীলনের বিষয়ে তিনি বলেন, এই অনুশীলন সেনা সদস্যদের দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি করে।

সাইবার ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলেও জানান সেনাপ্রধান।

তিনি বলেন, একটি অনুশীলনে সব বিষয় নিয়ে আসা যায় না। এই অনুশীলনে লজিস্টিকস সক্ষমতায় জোর দেয়া হয়েছে।

সেনাবাহিনীর নারী সদস্য এবং বিমানবাহিনীর জঙ্গী বিমান, সাঁজোয়া যান ও এমএলআরএস এ অনুশীলনে অংশ নেয়।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য