Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদিতে ১৯ মে আরব শীর্ষ সম্মেলন

সৌদিতে ১৯ মে আরব শীর্ষ সম্মেলন

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে আরব শীর্ষ সম্মেলন। আগামী ১৯ মে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

রোববারের ওই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের মধ্যে আলোচনার পর শীর্ষ সম্মেলন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়।

তবে সৌদি আরব এখনো শীর্ষ সম্মেলনের তারিখ নিশ্চিত করেনি।

আনাদোলুর তথ্য অনুসারে, গত ৭৭ বছরের মধ্যে সৌদি আরব ৫০তম বারের মতো তাদের দেশে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

আরব লিগের প্রথম সম্মেলন ১৯৪৬ সালে মিসরে অনুষ্ঠিত হয় এবং এর শেষ সম্মেলন ২০২২ সালের নভেম্বর মাসে আলজেরিয়াতে অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য