Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদির আরামকো তেল কোম্পানিতে শিয়া হুতিদের হামলা!

সৌদির আরামকো তেল কোম্পানিতে শিয়া হুতিদের হামলা!

সৌদি আরবের আরামকো তেল কোম্পানির অবকাঠামোতে হামলার দাবি করেছে ইয়েমেনের হাউছিরা। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

রোববার ইয়েমেনের হাউছিরা দাবি করেছে যে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির বিভিন্ন অবকাঠামোতে হামলা করেছে। এ বিষয়ে হাউছিদের মুখপাত্র ইয়াহিয়া শারি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির বিভিন্ন অঞ্চলে আরামকো তেল কোম্পানির বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা করা হয়েছে।

তিনি বলেন, দক্ষিণ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যে আক্রমণ করেছে হাউছিরা। এমনকি খামিস মুশাইত শহরেও হামলা করেছে হাউছি যোদ্ধারা।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নয়টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হাউছিরা সৌদি আরবে আক্রমণ করেছিল। এসব ভূ-পাতিত ড্রোনের মধ্যে তিনটি সৌদি আরবের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা করতে ব্যবহৃত হয়েছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য