Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবের শীর্ষ আলেম শায়খ সালেহের ইন্তেকাল

সৌদি আরবের শীর্ষ আলেম শায়খ সালেহের ইন্তেকাল

সৌদির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সাবেক প্রধান ও সিনিয়র স্কলার্স কাউন্সিলের সদস্য শায়খ সালেহ বিন মুহাম্মদ আল লুহাইদান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার (৫ জানুয়ারি) রিয়াদে তিনি মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯০ বছর। রিয়াদের আল রাজি মসজিদে আসর নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে গত মাসে শারীরিক অসুস্থ হয়ে তিনি রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। শায়খ সালেহ আল লুহাইদান ১৯৩১ সালে সৌদির আল কাসিম অঞ্চলে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে রিয়াদের শরিয়াহ কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। এরপর তিনি সৌদির তৎকালীন মুফতি শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আলে শেখ-এর সহকারী হিসেবে কাজ করেন। ১৯৬৩ সালে তিনি রিয়াদের সুপ্রিম কোর্ট প্রধানের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে তিনি রিয়াদ সুপ্রিম কোর্টের প্রধান নিযুক্ত হন। ১৯৮২ সালে তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৭১ সাল থেকে সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রতিষ্ঠাকাল থেকে সদস্য ছিলেন।

সূত্র : আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য