Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবে খুঁটিবিহীন মসজিদ

সৌদি আরবে খুঁটিবিহীন মসজিদ

সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন মসজিদ দেখে মুগ্ধ হন দর্শকরা। এর নির্মাণশৈলীতে রয়েছে ইসলামী শিল্পকলা ও আধুনিক স্থাপত্যশৈলীর ছাপ। তাবুক বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে দর্শকদের মুগ্ধ করে মসজিদের অত্যাধুনিক নকশা, গম্বুজ, বিস্তৃত প্রাঙ্গণ। গম্বুজ আকৃতির এই মসজিদের ভেতর কোনো খুঁটি নেই।

মসজিদের ওপরের অংশে রয়েছে পাঁচ হাজার ৮৮৭ বর্গমিটারের গম্বুজ। গম্বুজের কাচের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করছে প্রাকৃতিক আলো। সাত হাজার এক শ বর্গমিটার আয়তনের এই মসজিদে তিন হাজার পাঁচ শ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। মসজিদের দুই পাশে রয়েছে ৫০ মিটার উঁচু মিনার, যা মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

এর আঙিনায় ৩০ হাজার তিন শ বর্গমিটারের পার্কিংয়ে একসঙ্গে ৩৮০টি গাড়ির ধারণক্ষমতা রয়েছে। মসজিদের প্রবেশপথে রয়েছে গ্রানাইট পাথর এবং মেঝেতে রয়েছে মার্বেল টাইলস ও কাচের দেয়াল। তা ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে রয়েছে বিএমএস ব্যবস্থাপনা ও আগুনের সতর্কবার্তার ব্যবস্থাপনা। ২০২০ সালের ১৯ জুন জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়।

সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য