Thursday, May 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবে ‘খেজুর উৎসব’

সৌদি আরবে ‘খেজুর উৎসব’

সৌদি আরবে শুরু হয়েছে নবম ‘খেজুর উৎসব’। দেশটির আলজাওফ প্রদেশের গভর্নর যুবরাজ ফয়সাল বিন নাওয়াফ বিন আব্দুল আজিজ দাওমাতুল জান্দাল শহরে উৎসবটির উদ্বোধন করেন।

রোববার আলআরাবিয়া জানায়, দাওমাতুল জান্দাল পৌরসভার উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটি চলবে সাত দিন পর্যন্ত।

উৎসব শেষে ‘যুবরাজ ফয়সাল বিন নাওয়াফ বিন আব্দুল আজিজ অ্যাওয়ার্ডে’র অধীনে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সর্বমোট ১ লাখ রিয়াল সমমূল্যের পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি রয়েছে।

আলজাওফের মেয়র ইঞ্জিনিয়ার আতিফ বিন মোহাম্মাদ আল-শারান কৃষি ও ইতিহাসে অবদান রাখায় সেখানকার আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সবশেষ খেজুর উৎসবে অর্জিত সাফল্যের কথা স্মরণ করে আল-শারান বলেন, উৎসবে কৃষকদের মার্কেটিংয়ের সুযোগ তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আলজাওফের পণ্যগুলো স্থানীয় ও বাইরের এলাকাগুলোতে পরিচিত হচ্ছে।

সূত্র : আলআরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য