Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরব গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান

সৌদি আরব গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান

রয়েল সৌদি এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বন্দর বিন আব্দুল আজিজের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সৌদি আরব গেছেন।

রোববার সস্ত্রীক তিনি সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

পারস্পরিক স্বার্থের দ্বিপক্ষীয় বিষয়ে, আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে তিনি চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুওয়াইলি এবং রয়্যাল সৌদি এয়ার ফোর্সের এইচ এইচ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বন্দর বিন আবদুল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মতবিনিময় করবেন।

এছাড়া তিনি বাদশাহ আবদুল্লাহ বিমান ঘাঁটিসহ বিভিন্ন বিমান চলাচল প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফর দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : ই্‌উএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য