Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি থেকে মুক্ত ইয়েমেনিদের নিয়ে এডেন বিমানবন্দরে পৌঁছেছে প্রথম বিমান

সৌদি থেকে মুক্ত ইয়েমেনিদের নিয়ে এডেন বিমানবন্দরে পৌঁছেছে প্রথম বিমান

ইয়েমেনের হাউছি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনাবাহিনীর যেসব সদস্য আরব জোটের হাতে বন্দী হয়েছিলেন তাদের প্রথম দলকে নিয়ে সৌদি আরবের একটি বিমান উপকূলীয় এডেন শহরের বিমানবন্দরে পৌঁছেছে।

সৌদি নেতৃত্বাধীন আরব জোট দাবি করছে, জাতিসঙ্ঘের মধ্যস্থতায় দুই মাসের জন্য যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে তাকে সুসংহত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এপ্রিল মাসের প্রথমদিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

আরব জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি শুক্রবার এক বিবৃতিতে জানান, তিন ধাপে সানা এবং এডেনে বন্দীদের পরিবহনের কাজ সম্পন্ন হবে।

সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আরাবিয়া এবং আল-হাদাস টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস কমিটি পরিচালিত প্রথম বিমানে করে ৪০ জন বন্দিকে এডেন বিমানবন্দরে নেয়া হয়। টেলিভিশন চ্যানেল দুটির খবরে বলা হয়েছে, আরব জোট ১০৮ জন বন্দিকে মুক্তি দেবে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, সংস্থাটি ইয়েমেনের ১০০ জন বন্দীকে সৌদি আরব থেকে ইয়েমেনে নেবে। মুখপাত্র ওমর বশীর আরো বলেন, সৌদি আরবের আভা শহর থেকে তিনটি ফ্লাইটে করে ইয়েমেনের এডেন শহরে এসব বন্দীকে নেয়া হবে।

গত সপ্তাহে আরব জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি বলেছিলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এবং আসারুল্লাহ আন্দোলনের ১৬৩ জন বন্দীকে আরব জোট মুক্তি দেবে।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য