Friday, July 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি প্রবাসীদের জন্য চালু হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা

সৌদি প্রবাসীদের জন্য চালু হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য শিগগিরই চালু হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রিয়াদে বসবাসকারী বিভিন্ন পেশার বাংলাদেশী নাগরিক এই মতবিনিময় সভায় যোগ দেন।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবে প্রায় ২৮ লাখ প্রবাসী বাংলাদেশী বসবাস করে। তাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। ফলে এইসব প্রবাসীদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যূলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আশা করা যায় খুব শিগগগিরই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান চালু করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প। তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবেও এ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে।

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের স্মার্ট কার্ড সেবা দেয়া হবে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ইনোভেশন ডিজাইন অ্যান্ড ইন্ট্রাপ্রেনিয়ারশিপ একাডেমি (আইডিইএ) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম স্মার্ট কার্ড প্রকল্পের বিস্তারিত এবং প্রবাসীরা কীভাবে স্মার্ট কার্ডের জন্য আবেদন করবে এবং ফরম পূরণ করে দূতাবাসে জমা দেবে এসবের বিস্তারিত তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে বর্তমানে শুধু নতুন আবেদন গ্রহণ করা হবে ও সংশোধনের কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে।

এই মতবিনিময় সভায় কয়েকজন প্রবাসী বাংলাদেশীর হাতে বাংলাদেশ থেকে প্রস্তুত করে আনা স্মার্ট কার্ড তুলে দেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এ সময় প্রবাসীরা দ্রুত স্মার্ট কার্ড প্রদানের এবং যাদের পাসপোর্টে বয়স বা নাম ভুল রয়েছে স্মার্ট কার্ডে তা সঠিক করে দেওয়ার দাবি জানান।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য