সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২২ জুন তুরস্ক সফর করবেন।
এ সফরটিকে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর আঙ্কারা ও রিয়াদের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রয়াস বলে মনে করা হচ্ছে। খবর এএফপি’র।
ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভিতরে খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের পর এটি প্রিন্স মোহাম্মদের প্রথম তুরস্ক সফর। খাশোগির নৃশংস হত্যাকাণ্ড বিশ্বকে হতবাক করে এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বড় আঘাত হানে।
সূত্র : বাসস
