Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরস্কটল্যান্ডের সর্ববৃহৎ মসজিদে সৌরবিদুৎ

স্কটল্যান্ডের সর্ববৃহৎ মসজিদে সৌরবিদুৎ

ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে জলবায়ু পরিবর্তন রোধের প্রথম ধাপ হলো ব্যক্তির সঙ্গে আল্লাহ ও তাঁর সৃষ্টিজগতের সম্পর্ক গুরুত্ব দেওয়া। সেই দৃষ্টিকোণ থেকে স্কটল্যান্ডের সর্ববৃহৎ মসজিদে সৌরবিদ্যুতায়ন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬-এ কার্বন নির্গমণ কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

গ্লাসগো সেন্ট্রাল মসজিদের জেনারেল সেক্রেটারি ইরফান রাজ্জাক বলেন, ‘পৃথিবীর একজন অধিবাসী হিসেবে আমাদের গ্রহটিকে রক্ষার জন্য এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা প্রয়োজনী সব পদক্ষেপ গ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন আমরা বিষয়গুলো উপেক্ষা করে এসেছি। এখন সময় হলো তা উপলব্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত বর্তমানে যুক্তরাজ্যের মুসলিমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও পৃথিবীর অস্তিত্ব রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাজ্যে দেড় হাজার মসজিদ আছে। মুসলিমরা এসব মসজিদে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আর সেটা ২০৫০ সালের মধ্যে সম্পন্ন করতে পারি।’

তথ্যসূত্র : ইসলামিক রিলিফলিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য