Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরস্কুল পর্যায়ে ইসলাম শিক্ষাকে আবশ্যক করল কাতার

স্কুল পর্যায়ে ইসলাম শিক্ষাকে আবশ্যক করল কাতার

কাতারে বেসরকারি কিন্ডারগার্টেনে (কেজি) আরবি ভাষা ও ইসলাম শিক্ষাকে আবশ্যিক বিষয় করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয় ও উচ্চশিক্ষা বিভাগ। প্রথমবারের মতো ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষাসচিব উমর আবদুল আজিজ আল নামা।

কাতার সংবাদ মাধ্যম দ্য পেনিনসুলা সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে আরবি ভাষা, ইসলাম শিক্ষা ও কাতারের ইতিহাসও আবশ্যিক বিষয়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবোধ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়।

এ বছর মন্ত্রণালয় ঘোষিত উদ্যোগের মধ্যে রয়েছে, ‘আমার মূল্যবোধ আমার পরিচয়কে সংজ্ঞায়িত করে’, ‘জাতীয় পরিচয় শক্তিশালীকরণ’ এবং ‘নৈতিক সনদ’। দেশটিতে ৩৩৮টি প্রাইভেট স্কুল ও কিন্ডারগার্টেন সর্বমোট দুই লাখ ১১ হাজার শিক্ষার্থী রয়েছে।
সূত্র : দ্য পেনিনসুলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য