Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহজযাত্রীদের সৌদি পৌঁছাতে ৩৩৫ ফ্লাইট ঘোষণা

হজযাত্রীদের সৌদি পৌঁছাতে ৩৩৫ ফ্লাইট ঘোষণা

চলতি বছর হজযাত্রীদের সৌদি পৌঁছাতে মোট ৩৩৫টি ফ্লাইট ঘোষণা করেছে এয়ারলাইন্সগুলো। সেগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ফ্লাই নাস।

বাংলাদেশ ও সৌদি আরবের হজ চুক্তি অনুযায়ী, হজযাত্রীদের অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বাকি অর্ধেক সৌদির আরবের সৌদি এরাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া) ও ফ্লাই নাস বহন করবে। হজযাত্রীদের সৌদি পৌঁছাতে ১৬৮টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। অন্যদিকে, সাউদিয়া ১১৫টি ও ৫২টি ফ্লাইটে হজযাত্রী নেবে ফ্লাই নাস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, আগামী ২১ মে রাত ৯টা ৪৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হবে বিমানের প্রথম ফ্লাইট। বিমানের সর্বশেষ ফ্লাইটটি সৌদি যাবে ২২ জুন। এ ছাড়া হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ২ জুলাই থেকে শুরু হবে বিমানের ফিরতি ফ্লাইট।

আগামী ২৫ মে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড়াল দেবে সাউদিয়ার প্রথম ফ্লাইট। ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই। পাশাপাশি ফ্লাই নাসের প্রথম ফ্লাইট উড়াল দেবে ২১ মে ও ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য