Sunday, June 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহাজরে আসওয়াদ ছুঁতে পারবেন ঘরে বসেই

হাজরে আসওয়াদ ছুঁতে পারবেন ঘরে বসেই

বিশ্বের যেকোনো প্রান্তের মুসলিমরা ঘরে বসেই পবিত্র কাবা শরিফে স্থাপিত কালো পাথর ‘হাজরে আসওয়াদ ছুঁয়ে’ দেখতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে মুসলমানদের জন্য ‘হাজরে আসওয়াদ ছুঁয়ে’ দেখার সুযোগ করে দিতে সউদী সরকার এই নতুন উদ্যোগ নিয়েছে বলে আল আরাবিয়া ও গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্ট শেখ ডক্টর আবদুল রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস এই ভার্চুয়াল প্রকল্পের উদ্বোধন করেন। ‘ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ’ নামে এই প্রকল্পটির লক্ষ্য হলো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে সত্যিকারের অনুভূতি দেওয়া। এর আগে চলতি বছরের মে মাসে সউদী কর্তৃপক্ষ হাজরে আসওয়াদের কাছ থেকে তোলা একটি প্রকাশিত ছবি প্রকাশ করে। মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ প্যারানমিক ফোকাস ব্যবহার করে হাজরে আসওয়াদের ওই ছবি ধারণ করেছিল। মুসলমানদের বিশ্বাস বিখ্যাত হাজরে আসওয়াদ বা কালো পাথরটিকে জিব্রাইল (আ.) বেহেশত থেকে এনে হজরত ইব্রাহিমকে (আ.) দিয়েছিলেন। এজন্য হাজরে আসওয়াদকে বলা হয় জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ পবিত্র কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফ থেকে দেড় মিটার (চার ফুট) উঁচুতে অবস্থিত। আল-আরাবিয়া, গালফ নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য