সংগ্রাম অনলাইন: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাওলানা আবু নওশাদ নোমানীর উপর হামলাকারী সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ;
বরং গুপ্ত হামলার শিকার আহত আলেমকেই গ্রেফতার করেছে।
আজ ১ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পথে তাকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। তার অপরাধ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলডাঙ্গা উপজেলার কর্মপরিষদ সদস্য।
মাওলানা নোমানী গত ১৬ই অক্টোবর সন্ধ্যায় নলডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট ধারী সন্ত্রাসীদের হামলার শিকার হন। ঐ হামলায় তার ডান হাত ভেঙ্গে যায় এবং সারা শরীর জখম হয়। উক্ত ঘটনার পরের দিন মাওলানা নোমানী নলডাঙ্গা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। এখন তাকেই নাশকতার মামলায় গ্রেফতার করলো পুলিশ।
জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলার জামায়াত নেতা মাওলানা আবু নওশাদ নোমানীকে গেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর অধ্যাপক ডঃ মীর নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান।
তারা বলেন, সম্পূর্ণ অন্যায় ভাবে জামায়াত নেতা মাওলানা আবু নওশাদ নোমানী কে গ্রেফতার করা হয়েছে।মাওলানা আবু নওশাদ নোমানী একজন স্বনামধন্য আলেম, ইসলামী বক্তা এবং মসজিদের ইমাম তিনি মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়েছে।নেতৃবৃন্দ বলেন মাওলানা নোমানীকে কিছুদিন আগে আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা করে তার হাত ভেঙ্গে দিয়েছিল উক্ত ঘটনার কোন আসামি গ্রেফতার হয়নি মামলাও নেওয়া হয়নি বরং এখন তাকেই গ্রেফতার করা হলো এটা খুবই নেক্কার জনক ঘটনা।
নেতৃবৃন্দ বলেন এই গ্রেফতার সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। সরকারের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এবং অবিলম্বে গ্রেফতারকৃত জামায়াত নেতা মাওলানা আবু নওশাদ নোমানীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
