Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করল ইসরাইলি সেনাপ্রধান

হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করল ইসরাইলি সেনাপ্রধান

হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করেছেন ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি।

তিনি বলেন, ‘ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশ ও দেশের নাগরিকদের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু শনিবার সকালে গাজা উপত্যকার আশেপাশের এলাকায় আমরা নিরাপত্তা বিধান করতে পারিনি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য সবকিছু করব। কিন্তু এখন যুদ্ধের সময়। কী ভুল হয়েছে, তা তদন্ত করার সময় নয়।’

বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দায় স্বীকার করেন।

হালেভি বলেন, ‘ইসরাইলের নাগরিকদের সাথে সেনাবাহিনীর একটি চুক্তি রয়েছে। আমরা বহু উত্থান-পতনের মাঝেও তা রক্ষা করেছি। বর্তমানে আমরা নাটকীয় নিম্ন অবস্থানে আছি। তবে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনরুদ্ধার করতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সবকিছু করব।’

আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘এ হামলার বিষয়ে বড় কোনো গোয়েন্দা সতর্কতা ছিল না। তবে কিছু সঙ্কেত ছিল।’

সূত্র : দ্য টাইমস অব ইসরাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য