Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহাসপাতালে সৌদি বাদশাহ সালমান

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদ স্বাস্থ্য পরীক্ষার জন্য রিয়াদের বাদশাহ ফয়সল স্পেশালিস্ট হাসপাতালে গিয়েছেন। বুধবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান বলে সৌদি রাজ দরবারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৮৬ বছর বয়সী বাদশাহর স্বাস্থ্য পরীক্ষা সফল হয়েছে। একইসাথে তার পেসমেকারের ব্যাটারিও বদলে দেয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকরা তাকে কয়েক দিনের জন্য বিশ্রামেরও পরামর্শ দিয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদি বাদশাহের এক ভিডিও ক্লিপ প্রচার করা হয়। এই সময় তার ছেলে ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার সাথে দেখা যায়।

এর আগে ২০১৫ সালে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ সালমান বিন আবদুল আজিজ বাদশাহ হন।

২০২০ সালে বাদশাহ সালমানের গলব্লাডার অপারেশন করা হয়।

সূত্র : এসপিএ ও আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য