Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহৃদয়বিদারক; মেয়ের লাশ কাঁধে নিয়ে ৩৫ কি.মি. পাড়ি দিলেন বাবা!

হৃদয়বিদারক; মেয়ের লাশ কাঁধে নিয়ে ৩৫ কি.মি. পাড়ি দিলেন বাবা!

ময়নাতদন্তের জন্য খাটিয়ায় করে মেয়ের লাশ বহন করে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক পিতা। প্রায় ৭ ঘণ্টা হেঁটে হাসপাতালে পৌঁছান ধীরাপতি সিং গন্ড নামের ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের সিংগ্রাইল জেলায়। খবর এনডিটিভির।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন গ্রামবাসীকে নিয়ে মারা যাওয়া কিশোরীর বাবা ধীরাপতি সিং গন্ড লাশের খাটিয়া বহন করে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন।জানা গেছে, গত বুধবার (৫ মে) গাডাই গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন ১৬ বছর বয়সী এক কিশোরী। পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে বলে। আর নিকটস্থ হাসপাতালটি ৩৫ কিলোমিটার দূরে। অর্থনৈতিক সংকটের কারণে পরিবারটি কোনো গাড়ি ভাড়া নিতে পারেনি।

কিশোরীর বাবা ধীরাপতি সিং বলেন, খাটিয়া কাঁধে বহন করে আমরা সকাল ৯টায় রওয়ানা দিয়েছিলাম। এরপর বিকাল ৪টার দিকে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হই। আমরা খুবই অসুস্থ বোধ করেছিলাম। কেউ কোনো সমাধান দেয়নি।

পুলিশ কর্মকার্তা অরুণ সিং বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থা করে দেয়ার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। তাই তাদেরকে পরিবহন ব্যবস্থা করে দেয়া সম্ভব হয়নি।

বিডি প্রতিদিন/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য