Tuesday, September 8, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১০ বছরে মিসরে ১১ হাজারের বেশি মসজিদ উদ্বোধন

১০ বছরে মিসরে ১১ হাজারের বেশি মসজিদ উদ্বোধন

মিসরে গত এক দশকে সংস্কার ও উন্নয়নের পর ১১ হাজার ৪৬০টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির শাসনামলে আনুমানিক ১৫ হাজার ৬৫৪ বিলিয়ন পাউন্ড অর্থ ব্যয়ে এসব মসজিদের উদ্বোধন করা হয়। গত ২৮ ডিসেম্বর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির আওকাফবিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ মুখতার জামআহ।

ড. মুহাম্মদ জানান, আওকাফবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মিসরের সব মসজিদের উন্নয়ন করা হয়েছে।

এর মধ্যে মন্ত্রণালয়ের পাঁচ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ ব্যয়ে চার হাজার ৬২৩টি মসজিদ তৈরি করা হয়। আর বাকি ছয় হাজার ৮৩৭টি মসজিদ ৯ হাজার ৭৫৫ পাউন্ড বিলিয়ন ব্যয়ে তৈরি করা হয়। এর মধ্যে অনেক মসজিদ নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়।
তিনি আরো জানান, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত মিসরের বিভিন্ন অঞ্চলে চার হাজার ৩৩৯টি মসজিদ উদ্বোধন করা হয়।

এর মধ্যে ৩৪৮টি মসজিদ স্বীকৃতি ও গুণমান নিশ্চিতকরণে ‘এ’ শ্রেণির সনদ অর্জন করে। নতুন মসজিদ উদ্বোধনে মিসরের আওকাফ মন্ত্রণালয় রেকর্ড করেছে। এর মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণে মন্ত্রণালয়ের গুরুত্ব উপলব্ধি করা যায়।
ড. মুহাম্মদ আরো জানান, অবকাঠামোগত সংস্কার ছাড়াও মসজিদের কার্পেট কার্যক্রমও সম্পন্ন হয়।

এরই মধ্যে ৩৫ হাজারের বেশি মসজিদে ১০ মিলিয়ন বর্গমিটারের বেশি স্থানে কার্পেট বিছানো হয়। আওকাফ মন্ত্রণালয়ের মালিকানাধীন দামানহোর কার্পেট ফ্যাক্টরি থেকে পাঁচ মিলিয়ন বর্গমিটারের বেশি কার্পেট এসব মসজিদে দেওয়া হয়। এতে মন্ত্রণালয়ের ৮৩৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় হয়।
সূত্র : আল-আহরাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য