১১৯০ টাকা দামের একটি পাঞ্জাবির গায়ে ঈদ উপলক্ষে ২৪৯০ টাকা লেখা। অবিশ্বাস্য মনে হলেও ঢাকার একটি ক্লোথিং স্টোরে অভিযান চালিয়ে হাতেনাতে প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে একটি দল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি ক্লোথিং স্টোরে অভিযান চালায়। এসময় দেখা যায় কাপড়ের ট্যাগ যে দাম লেখা রয়েছে, তার নিচেই রয়েছে আরেকটি ট্যাগ, প্রথমে ট্যাগ ওঠানোর পরে যে ট্যাগ দেখা গেল সেটায় লেখা অর্ধেক দাম। তার নিচে ফের একটি ট্যাগ।
একটি ট্যাগে দেখা যায় দাম লেখা রয়েছে ২৪৯০ টাকা। প্রথম ট্যাগ ওঠাতেই তার নিচের ট্যাগেই লেখা রয়েছে ২৪৯০। এর কারণ কী, ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের এ প্রশ্নের জবাব দিতে পারেনি iro নামের ওই ক্লোথিং স্টোর। সেখানে দায়িত্বে থাকা শপ ইনচার্জ বলতে থাকেন তাদের ট্যাগে হেরফের রয়েছে। কখনো প্রথম ট্যাগে কম লেখা রয়েছে কিন্তু নিচের ট্যাগে বেশি দাম লেখা রয়েছে এমন ট্যাগও দেওয়া হয়েছে।
দোষ স্বীকার করলেও দোকানের ইনচার্জ দাবি করেন এসব অন্যান্য ব্রাঞ্চের রিটার্ন প্রোডাক্ট। এসব পণ্যের দাম পূর্বে কম ছিল। কিন্তু ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার কোনো শাস্তি না দিলেও আজ সোমবার সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টায় ভোক্তা অধিদপ্তরে গিয়ে ব্যখ্যা দিতে বলেন। ব্যাখ্যায় সন্তুষ্ট করতে না পারলে জরিমানা করবেন বলে জানান।
