Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান

১১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে আমেরিকার অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করলে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদে বিক্ষোভে নামে। 

বুধবার  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বস্টন, কলাম্বিয়া ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এসব কর্মকর্তাকে ইরান কালো তালিকাভুক্ত করেছে।ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেয়া হবে না। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শআ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য