Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১২০০ কিডনি প্রতিস্থাপনের নজির স্থাপন করছেন ডা. কামরুল

১২০০ কিডনি প্রতিস্থাপনের নজির স্থাপন করছেন ডা. কামরুল

ইতোপূর্বে বিনা পারিশ্রমিকে এক হাজার কিডনি প্রতিস্থাপন করে বিশ্বজুড় অনন্য মাইলফলক স্থাপন করেছেন ডা. কারুল ইসলাম। এবার হাজারের সীমা ছাড়িয়ে এক হাজার ২০০ কিডনি প্রতিস্থাপনের নজির স্থাপন করতে যাচ্ছেন তিনি।

আগামীকাল মঙ্গলবার ১৮ অক্টোবর, সন্ধ্যায় সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিনি এই মহৎ কীর্তি গড়বেন।

সোমবার সন্ধ্যায় অধ্যাপক ডা. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবার দোয়ায় আমরা আগামীকাল ১২০০তম কিডনি প্রতিস্থাপন করতে যাচ্ছি। এটা আমার জন্য গৌরবের। মানুষের জন্য কিছু করছি, এটা ভাবলেই আমার কাছে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। আমার জন্য দোয়া করবেন, যেন আমৃত্যু মানুষের সেবায় কাজ করতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য