Monday, July 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিক১৯৬৭ সালের পর প্রথমবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

১৯৬৭ সালের পর প্রথমবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ হুসাইন আল-শারাআ আল-জুলানী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেবেন। নিউইয়র্ক সিটিতে ২২ থেকে ৩০ সেপ্টেম্বর ‘হাই-লেভেল উইক’ নির্ধারিত রয়েছে; তিনি এতে অংশ নেবেন।

প্রেসিডেন্ট আহমাদ শারাআর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসআদ হাসান আল-শিবানি এবং উচ্চপর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধি দল।

১৯৬৭ সালের পর এই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিচ্ছেন। একই সঙ্গে এটাই সিরিয়ার প্রথম ‘হাই-লেভেল উইক’ অংশগ্রহণ।

প্রেসিডেন্ট আহমাদ শারাআ এবং পররাষ্ট্রমন্ত্রী আল-শিবানি সাধারণ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন বৈঠক ও আয়োজনে অংশ নেবেন। পাশাপাশি তারা সাধারণ পরিষদে যোগ দেওয়া দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


সূত্র : সানা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য