Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফেসবুকে মুসলিম-বিদ্বেষী পোস্টের সয়লাব!

২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফেসবুকে মুসলিম-বিদ্বেষী পোস্টের সয়লাব!

গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর সবথেকে শক্তিশালী মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া। ঠিক এই কারণেই রাজনৈতিক দলগুলো স্বার্থানুযায়ী সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। যার আইটি-সেল যত শক্তিশালী তার তত ‘কেরামতি’। এই সংক্রান্তই এক বিস্ফোরক তথ্য পেশ করেছে ফেসবুক সংস্থা। এক রিপোর্ট পেশ করে মার্ক জাকারবার্গের সংস্থাটি জানিয়েছে, ভারতে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু করে পরও বহুদিন ধরে সংখ্যালঘুদের প্রতি [পড়ুন মুসলিমদের প্রতি] বিদ্বেষমূলক পোস্ট করার হিড়িক পড়েছিল। বিশেষ করে লোকসভা নির্বাচনের ১৮ মাস আগে থেকে যেন জোয়ার এসেছিল বিদ্বেষমূলক মন্তব্যে। একই কীর্তি চলেছে পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও।

২০২০ সালে তৈরি ফেসবুকের রিপোর্ট এই মুসলিম-বিরোধী বা সংখ্যালঘু-বিরোধী পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে। রিপোর্টটি খোলসা করা হয়েছে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে। এরপর খানিকটা সংশোধিত চেহারায় তা ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হোগেনের আইনি পরামর্শদাতার কাছে জমা পড়ে।
বিদ্বেষমূলক পোস্টগুলোর ক্ষেত্রে ইস্যুগুলো ছিল সহিংসতার হুমকি, মুসলিমদের নিয়ে কোভিড সংক্রান্ত ভুয়ো তথ্য এবং মুসলিমদের সাম্প্রদায়িক হিংসায় জড়ানোর ভুয়া তথ্য।

আবার ২০২১-এর এক রিপোর্ট বলছে, আসামে বিধানসভা নির্বাচনের আগে রটিয়ে দেয়া হয়, মুসলিমরা নাকি রাসায়নিক সারের মাধ্যমে আসাম রাজ্যের মানুষদের হৃৎপিণ্ড, যকৃত, কিডনির ক্ষতি করার লক্ষ্য নিয়েছে। এই নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। তিনি জানান, এরকম কোনো তথ্য তার কাছে নেই।
সূত্র : আজকাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য