Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৭৬ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৭৬ জন

দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ২৭৬ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২৪৩ জন ঢাকায় এবং বাকি ৩৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ৫৯ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় আট হাজার ৩১৭ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে সাত হাজার ১৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৩৭টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

এদিকে, রাজধানীর মিডফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতালসহ ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা: মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতালগুলো হলো স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর, রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা, আমিন বাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা, লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা ও কামরাঙ্গীচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য