Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর২৫ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন পুনরায় শুরু

২৫ জুন পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন পুনরায় শুরু

পায়রা কয়লাভিত্তিক প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ২৫ জুন পুনরায় শুরু হবে। কেন্দ্রটি ২২ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা পেয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এএম খুরশেদুল আলম শুক্রবার (২৩ জুন) বলেন, ‘‘মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ ‘এমভি অ্যাথেনা’ ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ২২ জুন পায়রা বন্দরে নোঙর করেছে।’

তিনি বলেন, পায়রা পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ ২৫ জুন প্ল্যান্টের একটি ইউনিট চালু করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে এবং পরে আরেকটি ইউনিটও চালু হবে।

খুরশেদুল বলেন, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎকেন্দ্রটি ৫ জুন দুপুর ১২টায় কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছিল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, আগামী ১ জুলাই কয়লা নিয়ে আরেকটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি জাহাজ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে যাত্রা করার ১০ দিন পর জাহাজটি পায়রা বন্দরে এসেছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। ইত্তেফাক/এএএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য