Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর২ দিন ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে

২ দিন ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই ৪ আপগ্রেডেশন কাজের জন্য দুই দিন ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে। ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে।

রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ২ নভেম্বরও একই সময়ে ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটতে পারে।

তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ বলেন, সি-মি-উই ৪ এর সক্ষমতা বাড়ানোর কারণে যখন কোনো সিস্টেম আপগ্রেড করা হয়, তখন বিদ্যমান পরিষেবাগুলো সংশোধনের দরকার হয়। এজন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম বন্ধ রাখতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য