Wednesday, July 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৪০ বছরের কারাদণ্ড ভোগের পর মুক্তি পেলেন এক ফিলিস্তিনি

৪০ বছরের কারাদণ্ড ভোগের পর মুক্তি পেলেন এক ফিলিস্তিনি

ফিলিস্তিনের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু আরব-ইসরাইল গোষ্ঠীর করিম ইউনিস নামের এক বন্দী মুক্তি পেয়েছেন। এক ইসরাইলি সৈন্য হত্যার দায়ে তিনি ৪০ বছর কারাদণ্ড ভোগ করেন তিনি।

বৃহস্পতিবার তিনি মুক্তি পান। এ সময় তার গ্রামের শত শত সমর্থক তাকে স্বাগত জানিয়েছে।

জানা গেছে, ৬৪ বছর বয়সী ইউনিস উত্তর ফিলিস্তিনের আরা অঞ্চলের বাসিন্দা। তিনি নিজ অঞ্চলে ফিরে গেলে ফিলিস্তিনি জাতীয় সঙ্গীত গেয়ে এক দল জনতা তাকে স্বাগত জানায়।

ইউনিস বলেন, ‘প্রতিটি বন্দীর গল্পই একটি সম্পূর্ণ মানুষের গল্প এবং আমি গর্বিত যে যারা ফিলিস্তিনের জন্য আত্মত্যাগ করেছেন আমি তাদের একজন।’

অধিকৃত গোলান হাইটসে তার তিন বছর আগে আব্রহাম ব্রুমবার্গ নামে এক ইসরাইলি সৈন্য হত্যার দায়ে ইউনিসকে ১৯৮৩ সালে দোষী সাব্যস্ত করে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

ইউনিস ফিলিস্তিনের আরব সংখ্যালঘুদের অংশ, যাদের অনেকেই ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য