Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৪০ শতাংশ বাংলাদেশি কর্মী নিতে পারবে সৌদির বেসরকারি প্রতিষ্ঠান

৪০ শতাংশ বাংলাদেশি কর্মী নিতে পারবে সৌদির বেসরকারি প্রতিষ্ঠান

সৌদি আরবের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীসংখ্যার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে প্রতিষ্ঠানগুলো দেশ দু’টি থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ কর্মী নিতে পারবে। বৃহস্পতিবার (৮ জুলাই) সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল কিওয়ার বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এখন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মোট কর্মীর ৪০ শতাংশ বাংলাদেশি ও ভারতীয় নিয়োগ দিতে পারবে। আর ইয়েমেনিদের ক্ষেত্রে এ সংখ্যা ২৫ শতাংশ।

ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি ই-মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে যেসব প্রতিষ্ঠানে নির্ধারিত সংখ্যার চেয়ে এসব দেশের কর্মীসংখ্যা বেশি আছে, তারা ওই কর্মীদের কাজ ও বসবাসের সুযোগ দিতে পারবে। তবে নতুন করে কর্মী আনতে গেলে ‘নতুন নির্দেশনা’ মানতে হবে।

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য