Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৫০টি দেশের ১ লাখ ২৪ হাজার এতিম শিশুর সহযোগিতায় তুরস্ক

৫০টি দেশের ১ লাখ ২৪ হাজার এতিম শিশুর সহযোগিতায় তুরস্ক

বিশ্বের ৫০টি দেশের ১ লাখ ২৪ হাজার ৩৮৮ জন এতিম শিশুকে ত্রাণ সহায়তা দিয়েছে তুরস্ক। তুরস্কের এনজিও সংস্থা আইএইচএইচ হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে গত এক বছরে এ সহায়তা দেয়া হয়।

মঙ্গলবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম তুর্কি প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, তুরস্কের ২৯ জন দাতার অর্থায়নে দেশটির ১৪ হাজার ৯৮৭ জন এবং অন্যান্য দেশের এক লাখ নয় হাজার ৪০১ জন এতিমদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

বিশ্বে প্রায় ১৪০ মিলিয়ন এতিম শিশু রয়েছে, যাদের বেশিরভাগ যুদ্ধকবলিত, অধিকৃত ও অন্যান্য সঙ্কটে আবদ্ধ দেশগুলোতে বাস করে।

সূত্র : তুর্কি প্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য