Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ

৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ

ভূমধ্যসাগরে নিখোঁজ হয়ে গেছে প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা। তাদের মধ্যে সদ্যজাত শিশু ও সন্তানসম্ভবা নারীও রয়েছেন। দুটি মানবাধিকার সংস্থার বরাতে এই খবর প্রকাশ করেছে আল-জাজিরা। 

ইতালীয় এনজিও ইমার্জেন্সি বৃহস্পতিবার বলেছে, জাহাজ লাইফ সাপোর্ট ও ওশান ভাইকিং এবং আরও একটি দাতব্য জাহাজ ২৪ ঘণ্টা ধরে নিঁখোজ নৌকাটি খুঁজছে। তবে হদিস মেলেনি। বিপদে পড়া অভিবাসনপ্রত্যাশীদের ডাকে সাড়া দেওয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন শুক্রবার বলেছে, বুধবার সকালে তারা নৌকাটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। তখন মাল্টা এবং ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ৩২০ কিলোমিটার উত্তরে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসছিল নৌকাটি।

ইমার্জেন্সির এক মুখপাত্র শুক্রবার বলেন, ‘উদ্ধার তৎপরতা চলছে। ওই নৌকায় থাকা লোকদের হয়তো অন্য কোনো নৌকায় তুলে নেওয়া হয়েছে কিংবা তারা ইঞ্জিন ঠিক করে সিসিলির দিকে যেতে পারেন।’

এদিকে ইতালির কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, দুটি পৃথক অভিযানে ৪৭৩ জন এবং ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে অ্যালার্ম ফোন বলেছে, উদ্ধাররা নিখোঁজ নৌকায় থাকাদের কেউ নন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য