Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৭ হাজার ফুট উঁচুতে ইফতার আয়োজনের মুগ্ধকর দৃশ্য

৭ হাজার ফুট উঁচুতে ইফতার আয়োজনের মুগ্ধকর দৃশ্য

সৌদি আরবে হয়ে গেল একটি মনে রাখার মতো ইফতার অনুষ্ঠান। একদল সৌদি মিলে দেশটির সুউচ্চ ফিফা পাহাড়ের চূড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

রোববার আলআরাবিয়া জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা যেমন মানুষকে মুগ্ধ করেছে। একইসাথে আতঙ্কগ্রস্তও করে তুলেছে অনেককে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার একটি প্রসিদ্ধ পাহাড় ফিফা। এর চূড়ার পাশেই একটি অবকাঠামোর ছাদে ইফতার অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ছাদটির উচ্চতা ৭ হাজার ফুট।

দেশটির জাজানের একজন ট্যুরগাইড বাসসাম আল-ফিফি। তিনিই তার ক্যামেরায় এই দৃশ্য ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ার করলে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে বাসসাম আল-ফিফি বলেন, আমি ফিফা এলাকাতে ট্যুর করে বেড়াই এবং জাজানের পর্যটন সম্পর্কে আমার ধারণা বেশ ভালো। একদল অতিথি আসলেন। আমি তাদের গাইড ছিলাম। তারাই ওখানে ইফতার আয়োজন করে এবং মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চায়। তাতে আমিও তাদের অংশ হতে চাইলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য