Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৮২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

৮২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

এ বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে আজ রোববার মোট ৮২৯ জন হজযাত্রী দুটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন।

৪১৪ জন হাজযাত্রীকে নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরব সময় সকাল ৭টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে- যা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত।

দ্বিতীয় ফ্লাইটটি বাকি ৪১৫ জন হাজযাত্রীকে নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছে। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা এসব হজযাত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। সৌদি আরবের হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাতও তাদের স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকায় হাজী অফিসে হজ কার্যক্রম-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী হজ করতে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যেরা সৌদিয়া বা ফ্লাইনাসে যাবেন।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য