আফগান শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করছে আমেরিকার মেরিল্যান্ডে দারুত তাকওয়া মসজিদে। স্থানীয় নাগরিক সেবা সংস্থা ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ (সিএআইআর) এই তহবিল সংগ্রহ করছে। সিএআইআর মেরিল্যান্ডের পরিচালক জয়নব চৌধুরী বলেন, ‘আমরা আফগান শরণার্থীদের জন্য বিভিন্ন জিনিস সংগ্রহ করছি। দৈনন্দিন জীবনে একটি পরিবারের যা কিছু দরকার হয় আমরা তা সংগ্রহ করছি। যত বেশি সম্ভব জিনিস সংগ্রহের চেষ্টা করছি আমরা।’ দারুত তাকওয়া মসজিদের নির্বাহী পরিচালক হাসান আল-খারবিবি শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহের কাজে এগিয়ে এসেছেন। তিনি বলেন, ‘দায়িত্বের বিষয়টি সবার সামনে স্পষ্ট। এটা শুধু মুসলিমদের দায়িত্ব নয়; বরং এটা সবারই দায়িত্ব। আফগানিস্তানের মানুষরা কঠিন সময় পার করছে। তাদের সাহায্য প্রয়োজন। তাদের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।’
সূত্র : অ্যাবাউট ইসলাম
