Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাবলুস শহর ছেড়ে পালিয়েছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা

নাবলুস শহর ছেড়ে পালিয়েছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা

ফিলিস্তিনি তরুণদের ব্যাপক প্রতিরোধের মুখে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে পশ্চিম তীরের নাবলুস শহর থেকে। এর আগে, সংঘর্ষ শুরু হলে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি তরুণদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

ফিলিস্তিনের কুদস নিউজ জানিয়েছে, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা রবিবার রাতে নাবলুস শহরে এক মাজার পরিদর্শনে গেলে ফিলিস্তিনি মুসলমানদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় ইসরায়েলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বারোটি বাসে করে প্রায় ৫০০ ইহুদি বসতি স্থাপনকারী নাবলুস শহরে প্রবেশ করে।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নাবলুস শহরে প্রবেশের চেষ্টা করলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এসময় ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের ওপর গুলিও চালায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : পার্সটুডে।


বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য