Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজার্মানির সর্ববৃহৎ মসজিদে আজান সম্প্রচারের অনুমতি

জার্মানির সর্ববৃহৎ মসজিদে আজান সম্প্রচারের অনুমতি

জার্মানির কোলন শহরে অবস্থিত ৩৫টি মসজিদকে শুক্রবার দুপুরে আজান সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে জার্মানির সর্ববৃহৎ মসজিদ ‘কোলন সেন্ট্রাল মসক’ও আছে। নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও নগর কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত একচুক্তি অনুসারে আজান সম্প্রসারণের অনুমতি দেওয়া হয়। চুক্তি অনুসারে মসজিদগুলো শুক্রবার দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে পাঁচ মিনিট আজান প্রচারের সুযোগ পাবে। আজানের সময় শব্দসীমার নির্দেশনা মান্য করতে হবে এবং প্রতিবেশীদের জানাতে হবে।

কোলন শহরের মেয়র হেনরিয়েট রেকার এক টুইট বার্তায় লেখেন—মুয়াজ্জিনকে আজানের অনুমতি দেওয়া আমার জন্য একটি সম্মানের বিষয়। মুয়াজ্জিনের আহ্বান উত্তর ইউরোপের সর্ববৃহৎ গোথিক চার্চের ঘণ্টার সঙ্গে মিশে যাবে। এতে প্রমাণিত হবে কোলনে জাতি ও জীবনধারার বৈচিত্র্য প্রশংসিত বিষয়। উল্লেখ্য, জার্মানিতে ৪.৫ মিলিয়ন মুসলিম বসবাস করে এবং তারা দ্বিতীয় প্রধান ধর্মীয় জনগোষ্ঠী। সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য