Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদে‌শে এলো সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা

দে‌শে এলো সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা

চী‌ন থে‌কে ক‌রোনা ভাইরা‌সের আরও ৫৫ লাখ ডোজ সি‌নোফা‌র্মের টিকা দে‌শে এসেছে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মি‌নি‌টে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে এসে পৌঁছায় টিকাগুলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তি‌নি বলেন, গতকাল মধ্যরাত ১টা ৪০ মি‌নি‌টে সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা এসে‌ছে।]

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

এর বাইরে কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ টিকা। গত ১০ সেপ্টেম্বর রাতে দেশে আসে আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা।

এরপর ১৭ সেপ্টেম্বর আরেকটি চালানে দেশে আসে আরও ৫০ লাখ ডোজ টিকা। ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে আসে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা। সব‌শেষ সোমবার রা‌তে সি‌নোফার্ম থে‌কে দে‌শে আসে আরও ১০ লাখ ডোজ টিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য