Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমধ্য আফ্রিকায় বিস্ফোরণে আহত ৩ বাংলাদেশী শান্তিরক্ষী

মধ্য আফ্রিকায় বিস্ফোরণে আহত ৩ বাংলাদেশী শান্তিরক্ষী

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে বাংলাদেশী তিন শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার দেশটিতে জাতিসঙ্ঘের মিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসঙ্ঘের মিশন মিনুসকা জানায়, শুক্রবার দেশটির রাজধানী বাঙ্গুই থেকে পাঁচ শ’ কিলোমিটার দূরে ওউহাম-পেন্ডে প্রদেশের বোহঙ্গে এই দুর্ঘটনা ঘটে।

মিনুসকা জানায়, শান্তিরক্ষীদের বহনকারী একটি বাহন মাইনের ওপর পড়লে তার বিস্ফোরণে তিন বাংলাদেশী শান্তিরক্ষী আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

গুরুতর আহত দুইজনকে নিকটবর্তী বোওআর শহরে মিনুসকা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে জানায় জাতিসঙ্ঘ মিশন।

এর আগে বৃহস্পতিবার দেশটির পশ্চিমে অপর এক মাইন বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হন।

মিনুসকার তথ্য অনুসারে আগস্ট থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিম অঞ্চলে দুই নারী ও এক শিশুসহ আট ব্যক্তি নিহত হয়।

সূত্র : ডেইলি সাবাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য