Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকিরাত সম্মেলন থেকে ফিরছিল ছাত্ররা, পথে ঝরল ৩ প্রাণ

কিরাত সম্মেলন থেকে ফিরছিল ছাত্ররা, পথে ঝরল ৩ প্রাণ

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে তিন মাদরাসাছাত্র নিহত হয়ছে। এ সময় আরো দুজন আহত হয়েছে। তারাও মাদরাসা শিক্ষার্থী।

খুলনায় সন্ধ্যাকালীন আন্তর্জাতিক কিরাত সম্মেলন শেষে ওই রাতে পাঁচজন ছাত্র সিএনজি যোগে মাদরাসায় ফিরছিলেন বলে পুলিশ জানায়। এরা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদরাসার ছাত্র।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘনকুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল্লা আল মাহামুদ (২৫), জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউস আলীর ছেলে আব্দুল গফুর (১৪) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফ আলীর ছেলে সালাউদ্দিন (১৭)।

বাগেরহাটের কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে পাঁচজন মাদরাসাছাত্রকে নিয়ে সিএনজিটি বাগেরহাটের হাকিমপুরে আসছিল। প্রতিমধ্যে শ্যামবাগাত এলাকায় পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন মাদরাসাছাত্র নিহত হয় এবং দুজন আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।

আহত শাকিব হাসান (১৭) এবং হুসাইন শেখকে (১৭) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয় বলে ওসি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য