Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাবজি আসক্ত কিশোর গুলি করে মারল পরিবারের সকলকে

পাবজি আসক্ত কিশোর গুলি করে মারল পরিবারের সকলকে

অনলাইনে একটানা গেম খেললে যে কিশোর-কিশোরীদের মনে ভয়ঙ্কর কুপ্রভাব পড়ে, তার নিদর্শন বারবার মিলেছে। এবার তেমনই এক ভয়াবহ ঘটনা ঘটল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাবজি আসক্ত এক কিশোর গুলি করে মারল তার পরিবারকে। গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

গত সপ্তাহে লাহোরের কাছে কাহনা এলাকায় এক পরিবারের সকলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পারে পুলিশ। ওই পরিবারের ১৪ বছরের এক কিশোর একমাত্র জীবিত ছিল। প্রথম থেকেই খটকা ছিল পুলিশের। কিশোরের আচরণ দেখে তাদের সন্দেহ হলেও প্রথমেই তাকে আটক করা হয়নি। বরং তাকে কয়েক দিন নজরে রাখা হয়। এরপরই তাকে আটক করা হয়। শেষ পর্যন্ত জানা যায়, আসল ঘটনা। কিশোরটি নিজেই তার অপরাধ কবুল করেছে।

ঠিক কী হয়েছিল? অভিযুক্ত কিশোর জানিয়েছে, তার মা তাকে বকাবকি করেছিল সারাক্ষণ পাবজি খেলে বলে। এতেই তার মাথাগরম হয়ে যায়। এরপরই সে তাক থেকে পেড়ে আনে বন্দুক। তারপর টানা গুলি চালিয়ে একে একে খুন করে তার মা নাহিদ মুবারক (৪৫), ১৭ বছরের বোন, ১১ বছরের বোন ও ২২ মাসের ছোট্ট ভাইকেও।

প্রথমে কিশোর জানিয়েছিল, ঘটনার সময় সে দোতলায় ছিল। তখনই এক আততায়ী এসে সকলকে খুন করে পালিয়ে যায়। সে বন্দুকটিও নর্দমায় ফেলে দিয়েছিল। কিন্তু পরে তা উদ্ধার করে পুলিশ। মেলে কিশোরের রক্তমাখা পোশাকও। শেষ পর্যন্ত নিজের অপরাধ কবুল করে সে।

কিন্তু বন্দুক কী করে এল ওই বাড়িতে। জানা গেছে, নাহিদ সেটি কিনেছিলেন আত্মরক্ষায় কাজে আসতে পারে ভেবে। শেষ পর্যন্ত সেই অস্ত্রই হয়ে উঠল তাদের মৃত্যুর কারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য