Saturday, June 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজান উপলক্ষে আরব আমিরাতে ৮২ বন্দির মুক্তি

রমজান উপলক্ষে আরব আমিরাতে ৮২ বন্দির মুক্তি

আসন্ন রমজান উপলক্ষে কারাবন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং আজমানের শাসক শেখ হুমাইদ বিন রাশিদ আল নুমাইনি বন্দিদের মুক্তির নির্দেশনা জারি করেছেন। তিনি রমজান উপলক্ষে বিভিন্ন দেশের মোট ৮২ জনকে মুক্তির নির্দেশনা দেন। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এসব বন্দি তাদের কারা ভোগের সময় উত্তম আচরণ প্রদর্শন করেছে।

আশা করা হচ্ছে, ক্ষমা লাভের মাধ্যমে বন্দিরা নতুন জীবন শুরু ও তাদের পরিবারকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করার সুযোগ পাবে। আজমানের শাসক তাদের সেই সুযোগই দিতে চেয়েছেন।
উল্লেখ্য, রমজান মাস উপলক্ষে বিভিন্ন আরব ও মুসলিম রাষ্ট্রে বন্দি মুক্তি দেওয়ার প্রচলন আছে। কেননা মুসলিম বিশ্বাস অনুসারে রমজান হলো ক্ষমা ও মুক্তির মাস। তবে শর্ত হলো বন্দিদের আচার-আচরণের মাধ্যমে কর্তৃপক্ষকে সন্তুষ্ট করা আবশ্যক।

সূত্র : খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য