Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালয়েশিয়ায় রোজা না রাখায় ২ জনকে অর্থদণ্ড

মালয়েশিয়ায় রোজা না রাখায় ২ জনকে অর্থদণ্ড

পবিত্র মাহে রমজানে সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা না রেখে রেস্টুরেন্টে পানাহার করা অবস্থায় দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। পুলিশ ও কেলান্তান ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সময় বুধবার বিকেলে দেশটির সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো এ সংবাদ প্রকাশ করে। তবে আসামিদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি। মালয়েশিয়া অপরাধীদের প্রাথমিকভাবে চূড়ান্ত রায়ের আগে পরিচয় প্রকাশ করা হয় না।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেলান্তন রাজ্যের কোতা বারু এলাকার জালান পেনডেকে (৬০) দিনের বেলায় রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন। রোজা না রাখার কারণ জিজ্ঞাসা করলে তিনি দাবি করেন, তার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে এবং সেহরির সময় ঘুম থেকে উঠতে পারেননি। অপর এক অভিযানে কুবাং কেরিয়ানের কাম্পুং পুলাউ হিলিরের একটি দোকানে খাবার কেনার সময় ৫০ বছর বয়সী এ ব্যক্তিকে রোজা না রাখার অপরাধে গ্রেফতার করা হয়। এ সময় রোজা না রাখার পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে না পারেননি তিনি।

দেশটিতে মুসলমান হয়ে পবিত্র রমজান মাসকে সম্মান না জানানো এবং দিনের বেলা পানাহার করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। অপরাধ প্রমাণিত হলে দেশটির শরীয়াহ আদালত দুই হাজার রিঙ্গিত অর্থদণ্ড এবং দুই বছরের কারাদণ্ড হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য