Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরটাকার মান আরো ৯০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক

টাকার মান আরো ৯০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক

ডলারে বিপরীতে টাকার মান আরো এক দফা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক বিশ্বব্যাপী পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশি মুদ্রার এই অবমূল্যায়নের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সিরাজুল ইসলাম বলেন, নতুন বিনিময় হার আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে জানানো না হলেও আজ ৮৯ দশমিক ৯০ টাকা হারে ব্যাংকগুলোর কাছে ১৩৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

অস্থির বৈদেশিক মুদ্রা বাণিজ্য স্থিতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংক মুদ্রার ঘন ঘন অবমূল্যায়নের আশ্রয় নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য