Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদেশ চালাতে না পারলে ষড়যন্ত্র করেছিলেন কেন, শাহবাজকে ইমরান

দেশ চালাতে না পারলে ষড়যন্ত্র করেছিলেন কেন, শাহবাজকে ইমরান

নির্বাচন কমিশনের সাথে যোগসাজশ করে পাকিস্তানের বর্তমান সরকার নির্বাচনে কারচুপির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পিটিআই প্রধান ইমরান খান। শাহবাজ শরীফের চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট উল্লেখ করে তিনি বলেছেন, আপনি যদি দেশ চালাতে না পারেন তাহলে ষড়যন্ত্র করেছিলেন কেন?

শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে ইমরান খানের এ মন্তব্য উঠে আসে।

ইমরান খান আরো বলেন, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে ষড়যন্ত্র করে আমাদের ওপর এই সরকার চাপিয়ে দিয়েছে। কারণ শাহবাজ শরীফকে তারা যা বলবে তিনি তাই করবেন। প্রথম নির্দেশনা আইএমএফের কাছ থেকে নিয়ে এই সরকার দেশে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, পেট্রোলের দাম ৬০ রুপি বাড়িয়েছে, যার অন্তরে এতোটুকুও দয়া থাকবে সে কখনো এতো দাম বাড়াবে না।

তিনি বলেন, এই সরকার পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে, যেন মানুষ ভয়ে ঘর থেকে বের না হতে পারে। আমি চাই যুব সমাজ যেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং কখনো দাসত্ব গ্রহণ না করে।

সূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য